মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অজানা গল্প শোনালেন রোনালদো টেস্টে বিশ্বরেকর্ড গড়লেন লিটন পরকীয়া সন্দেহে স্ত্রী বিথীকে হত্যা, ঘাতক সেই স্বামী সীমান্তে গ্রে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির তাজমিন হত্যা মামলা: রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, কারাগারে প্রেরণের নির্দেশ ১২ ঘন্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে দুর্গাপূজার নিরাপত্তায় নামছে ১০ হাজার বিজিবি সদস্য প্রতিদিন ৬ ঘণ্টা ঘুম কি যথেষ্ট? যুক্তরাষ্ট্রে মুসলিম কংগ্রেস সদস্য ইলহান ওমরের বাড়িতে তল্লাশি

ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজে ভবন না থাকায় টিনের ভাঙ্গাচুরা ঘরে ক্লাস করছেন শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় অবস্থিত ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ। ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজে ভবন না থাকায় ভাঙ্গাচুরা টিনের ঘরে ক্লাস করছেন শিক্ষার্থীরা।ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজটি ১৯৯৫ইং সালে স্থাপিত হয়। স্থাপিত হওয়ার পর থেকে একটি ভবনেই অধ্যক্ষের রুম, উপধ্যক্ষের রুম, অফিস রুম, টিচার রুম সহ অন্যন রুম।দীর্ঘ ২৭ বছর ধরে শিক্ষার্থীদের ক্লাস রুম না থাকায় পার্শ্বে টিনশেটের লম্বা একটি ঘর তৈরি করে সেখানে শিক্ষার্থীদের পাঠ দান কার্যক্রম চলছে। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ভাবে ভবন নির্মাণ হলেও ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজে কোন নতুন ভবন নির্মাণ হচ্ছে না। শিক্ষার্থীদের একটি টিনশেট ঘরে অনেক কষ্টে শিক্ষা কার্যক্রম চলছে।

ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক ৩৫ জন, কর্মচারী-১৫ জন ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৭০০ জন, ও ডিগ্রী পর্যায়ে ২০০ জন শিক্ষার্থী রয়েছে।দীর্ঘদিন ধরে ভবন না থাকার কারণে এখানে গাদাগাদি করে ভাঙ্গাচুরা টিনের ঘরে ক্লাস করছে শিক্ষার্থীরা। এ ব্যাপারে ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খুরশিদ আল মতি বলেন, এখানে সরকারি ভাবে একটি ভবন শিক্ষা মন্ত্রনালয় থেকে প্রদান করলে শিক্ষার্থীদের ক্লাস করতে সুবিধা হবে। ভবন না থাকার কারণে পাঠ দানে বিভিন্ন প্রকার সমস্যয় পড়তে হচ্ছে। এছাড়া একটি কলেজে যা যা প্রয়োজন সেই তুলনায় এখানে তেমন
কিছুই নেই। এমন কি শিক্ষক কর্মচারীদের আলাদা কোন ভবন নেই।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit