বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৩১ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান এ আদেশ দেন।

মসজিদ পরিচালনা কমিটির সদস্যসচিব ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শওকত উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূঁইয়া শেখ হাসিনা সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন। মসজিদের কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণসহ আর্থিক অনিয়মের সঙ্গেও জড়িত ছিলেন তিনি।

বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ছিল। কিন্তু কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি তখন।

বরখাস্ত হওয়ার বিষয়ে শওকত উদ্দিন ভূইয়া বলেন, ‘রোববার সকালে মসজিদ পরিচালনা কমিটির সদস্যসচিব ইউএনও মো. এরশাদ মিয়া মোবাইল ফোনে মসজিদে আসতে নিষেধ করেছেন। কী কারণে আমাকে না করা হয়েছে, তা আমার জানা নেই। তবে ধারণা করছি, আমি নাকি আওয়ামী লীগের লোক ছিলাম। এমন সন্দেহ থেকে আমাকে মসজিদে আসতে বারণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘২০১৫ সালে ইন্টারভিউয়ের মাধ্যমে পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলাম।’

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit