শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

চঞ্চল চৌধুরীর যে উপহারে আপ্লুত ভাবনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : আশনা হাবিব ভাবনা ছোট পর্দার অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন এই অভিনেত্রী। মাঝে মাঝে নিজেকে সাহসী অবতারে ধরা দিয়ে ভক্ত-অনুরাগীদের চমকে দেন। আবার কখনো বেশি খোলামেলা হয়ে বিতর্কের মাঝেও পড়েন। এবারও ভাবনার একটি পোস্ট চমকে দিল অনুরাগীদের। যার নেপথ্যে রয়েছেন আরও এক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী! খোলাসা করে বললে, ভাবনাকে এক নজকাড়া উপহার দিয়েছেন চঞ্চল, যা পেয়ে অত্যন্ত খুশি ও আপ্লুত অভিনেত্রী। একইসঙ্গে জেষ্ঠ্য এই সহশিল্পীর ওপর কৃতজ্ঞতা প্রকাশ না করেও থাকতে পারেননি ভাবনা।

হঠাৎ সামাজিক মাধ্যমের পাতায় চোখ আটকে গেল নেটিজেনদের। দেখা যায়, ভাবনার একটি স্কেচ! সাদা কাগজের ওপর কালো পেন্সিলে আঁকা সেই স্কেচে ভেসে উঠল ভাবনার চেহারা। গোলগাল মুখ, গলায় নেকলেস, ঠোঁটে স্থূলতা! যা দেখে অভিনেত্রীর অনুরাগীরাও নজর কাড়তে ও মুগ্ধতা প্রকাশ করতে খুব বেশি সময় নেয়নি। স্কেচের সেই পোস্টে ভাবনা লেখেন, ‘ছবিটি এঁকেছেন চঞ্চল চৌধুরী। পছন্দের শিল্পীর কাছ থেকে এমন উপহার পাওয়া সৌভাগ্যের। অনেক কৃতজ্ঞতা দাদা।’

ভাবনার সেই পোস্টে চঞ্চল চৌধুরীকে কোনো মন্তব্য করতে দেখা না গেলেও মন্তব্য ঘরে দেশের শোবিজ অঙ্গনের অনেককেই মুগ্ধতা প্রকাশ করতে দেখা যায়। যেমন অভিনেত্রী চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘বাহ খুব সুন্দর।’ইদানীং চঞ্চল চৌধুরীকে প্রকাশ্যে খুব একটা দেখা যায় না। না কোনো ইভেন্টে, না কোনো ছবি বা নাটকের প্রচারে। গত আগস্টে দেশের পট পরিবর্তনের পর দর্শকের কাছ থেকে অনেকটাই আড়ালে এই অভিনেতা। তবে ব্যস্ততা না থাকলেও নানা শিল্পকর্মে অনেক সময় নিজেকে ব্যস্ত রাখেন চঞ্চল। এর আগে নিজের পরিবারের সদস্য-প্রিয়জনদের নিয়েও স্কেচ করেছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit