বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

দুর্গাপুরে চাঞ্চল্যকর পুলিশ হত্যা মামলায় গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৯৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে চাঞ্চল্যকর ঘটনা পুলিশ সদস্য (এসআই) শফিকুল ইসলাম হত্যা মামলায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় হত্যাকা-ে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গতকাল শনিবার (১১ জানুয়ারি) দিন ব্যাপী অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে দুজনকে আটক করে পিবিআই। গ্রেফতারকৃতরা হলেন, দুর্গাপুর পৌরশহরের উকিলপাড়া এলাকার শমসের আলীর পুত্র সাজিবুল ইসলাম অপূর্ব (২৬) ও দুর্গাপুর দক্ষিণপাড়া এলাকার হাজী আব্দুর রহমানের পুত্র মো. বাকি বিল্লাহ (২৬)।

রবিবার (১২ জানুয়ারি) দুপুরে পিবিআইয়ের পুলিশ সুপার রকিবুল আকতার জানান, পুলিশের এসআই হত্যার রহস্য উদঘাটনে অন্যান্য সংস্থার পাশাপাশি মাঠে নামে পিবিআই। তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে দুর্গাপুরের পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, জামালপুরে কর্মরত ছিলেন এসআই শফিকুল ইসলাম। গত ৮ জানুয়ারি ছুটিতে তিনি নিজ বাসায় এসেছিলেন। পরদিন বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে বাগিচাপাড়ার নিজ বাসা থেকে বের হয়ে বাজারে গিয়েছিলেন শফিকুল ইসলাম। বাজার থেকে ফেরার পথে ৬টা ২০ মিনিটের দিকে দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার পান মহল সংলগ্ন একটি গলি সড়কে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শফিকুল ইসলামকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হাত, পা ও শরীরের বিভিন্ন জায়গা জখম করে।

পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit