শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’ চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

দেশের আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১২ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে সাংবাদিকরা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, না, না, চরম অবনতি হয়েছে এটা তো আমি বিশ্বাস করব না। এতো চরম অবনতি হলে তো আমরা এখানে ঢুকতে পারতাম না। মাঝে মধ্যে দুয়েকটি ঘটনা ঘটছে। আসলে আগে তো এতো গণমাধ্যম ছিল না এখন একটা ঘটনা কোথাও ঘটলে সবাই জেনে যায়। আগে জানাজানি হতো না ঘটনা ঘটে যেতো। কিন্তু এখন ছোটখাটো ও বড় ঘটনা ঘটলে জানাজানি হয়। এগুলো জানার ফলে আমরা উপকৃত হচ্ছি এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছি।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit