সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

জাকির-রনির ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহ সিলেটের

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সিলেট। স্কোরবোর্ডে ৭ রান যোগ হতেই ওপেনার রাকিম কর্নওয়ালকে হারায় তারা। ৫ বলে ৪ রান করা এই ওপেনারকে বোল্ড আউট করে সাজঘরে ফেরান আবু হায়দার রনি। 

দলীয় ১৫ রানের মাথায় আরও একটি উইকেট হারায় সিলেট। এবার জর্জ মুনসেকে বোল্ড করেন নাসুম আহমেদ। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৭ বলে ২ রান। এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার রনি তালুকদার। তার সঙ্গে যোগ দেন জাকির হাসান। দুজনে মিলে ৬২ বলে ১০৬ রানের জুটি গড়েন। 
 
দলীয় ১২১ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় সিলেট। ৪৪ বলে ৫৬ রান করা রনিকে জিয়াউর রহমানের ক্যাচ বানান আবু হায়দার। রনি তালুকদার ফিরলেও থামেননি জাকির হাসান। এক প্রান্ত আগলে রেখে প্রতিপক্ষের বোলারদের একাই শাসন করেছেন তিনি। শেষ পর্যন্ত ৪৬ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন জাকির হাসান। আরেক প্রান্তে ১৩ বলে ২১ রান নিয়ে অপরাজিত থাকেন আরিফুল হক। 
 
মাঝে অ্যরন জোন্স ব্যাটিংয়ে নেমে ঝোড়ো শুরুর আভাস দিয়েছিলেন ঠিকই। তবে ৬ বলের বেশি তিনি টিকতে পারেননি। আর এই ৬ বলেই ছক্কা হাঁকিয়েছেন তিনটি। ২০ রান করা এই ব্যাটারকে সাজঘরে ফেরায় জিয়াউর রহমান। উইকেটের পেছন থেকে দারুণ একটি ক্যাচ লুফে নেন মাহিদুল ইসলাম অঙ্কন। 
 
কিন্তু জাকের আলী অনিক এ দিন ছিলেন ফ্লপ। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন তিনি। খুলনা টাইগার্সের হয়ে আবু হায়দার ও জিয়াউর রহমান নেন দুটি করে উইকেট। এছাড়া নাসুম আহমেদ নিয়েছেন ১ উইকেট।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit