রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ রোমান্টিক ফটোশুটে অপু-আদনান, ফিরছেন কী বড় পর্দায়? ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা দিতে বলা রায়ের বিরুদ্ধে আপিল পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা

স্থানীয় সরকার নির্বাচন জনসেবার সুযোগ তৈরি করবে: প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : স্থানীয় সরকার নির্বাচন দেশে জনগণের সেবা পাওয়ার সুযোগ তৈরি করতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বরাত দিয়ে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এ কথা জানান।

এই উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, প্রশাসক নিয়োগ দিয়ে জনগণের কাছে সেবা পৌঁছাতে পারবো কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সিটি করপোরেশন কিংবা স্থানীয় ইউনিয়ন পরিষদের দিকে তাকালে দেখা যাবে অনেক সরকারি সেবা জনগণ পাচ্ছে না। প্রশাসক দিয়ে সেবায় ঘাটতি দেখা যাচ্ছে।

আরও পড়ুন

‘স্থানীয় সরকার নির্বাচন হলে এক্ষেত্রে জনগণের সেবাপ্রাপ্তির সুযোগ তৈরি হবে। এ কারণেই প্রধান উপদেষ্টা প্রস্তাবনা আকারে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন’- মাহফুজ আলম।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তার সরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে বলে জানান ড. ইউনূস।

এসময় ড. ইউনূস পরবর্তী জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৫,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit