রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ রোমান্টিক ফটোশুটে অপু-আদনান, ফিরছেন কী বড় পর্দায়? ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা দিতে বলা রায়ের বিরুদ্ধে আপিল পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা

ঢাকা ক্যাপিটালসের টানা পঞ্চম হার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : ভাগ্য যেন মুখ ফিরে তাকাচ্ছে না ঢাকা ক্যাপিটালসের দিকে। তা না হলে একের পর এক ম্যাচ হারের তিক্ত স্বাদ পাওয়া ঢাকা জয় পাচ্ছে না কেন। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে প্রতিটিতেই হেরেছে নায়ক শাকিব খানের দল। 

ঢাকার নামের পাশে সর্বশেষ হারটি যুক্ত হয়েছে আজই। সিলেট স্টেডিয়ামে চিটাগাং কিংসের কাছে ৭ উইকেটের হার দেখেছে তারা। প্রতিপক্ষকে ১৭৮ রানের লক্ষ্য দিয়ে পঞ্চম হার নিয়ে মাঠ ছেড়েছে তারা।

ঢাকার দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে  চিটাগাংয়ের শুরুটা হয় দুর্দান্ত। ওপেনিং জুটিতেই ৫৫ রান যোগ করেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও উসমান খান। বাংলাদেশের ওপেনার ইমন ১৭ রানে ড্রেসিংরুমে ফিরলেও ফিফটি করে থেমেছেন সর্বশেষ ম্যাচে সেঞ্চুরি পাওয়া পাকিস্তানি ব্যাটার।

টানা দ্বিতীয় পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার পথে দ্বিতীয় উইকেটে গ্রাহাম ক্লার্কের সঙ্গে ৫১ রানের দারুণ এক জুটিও গড়েন উসমান। ১৬৬.৬৬ স্ট্রাইরেটে ৫৫ রানে ইনিংসটি সাজান ৭ চার ও ৩ ছক্কায়। সতীর্থর মতো পরে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি ক্লার্কও। তার ৪ চার ও ১ ছয়ের ইনিংসটি থামে ৩৯ রানে।

চট্টগ্রামের টানা দ্বিতীয় জয়ে ৩৩ রানের ইনিংস খেলেছেন দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ২২ বলের ইনিংসটি সাজিয়েছেন সমান ২ চার ও ছক্কায়।  আর শেষ দিকে ১৪ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলে ঢাকার বুকের কষ্টটা আরো দীর্ঘায়িত করেন শামীম হোসেন পাটোয়ারি। ২১৪.২৮ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ৪ চার ও ১ ছক্কায়।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৫,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit