শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

তাহসানের পক্ষ নিয়ে ফেসবুক পোস্ট চয়নিকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি ফায়েজ বেলাল নামের এক যুবক নিজেকে তাহসানের স্ত্রী রোজার প্রাক্তন প্রেমিক দাবি করে বিভিন্ন অভিযোগ তুলেছেন। তার দাবি, ২০১৬ সাল থেকে রোজার সাথে তার প্রেমের সম্পর্ক চলছে। গত সাড়ে তিন মাস আগে এই সম্পর্ক ভেঙে গেছে। এই ব্রেকআপের কারণও ছিল তাহসান!

বিষয়গুলো নিয়ে এবার ফেসসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। যেখানে তিনি তুলে ধরেছেন, তাহসানের বিয়ে নিয়ে সমস্যাটা আসলে কোথায়। তাহসান ও রোজার বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে চয়নিকা লিখেছেন, কয়দিন যাবত মন খারাপ। অনেক প্রিয় মানুষ চলে যাচ্ছে, পাশাপাশি ফেসবুকে কিছু কার্যকলাপ দেখে খুবই বিরক্ত মানে মহাবিরক্ত।

নির্মাতা আরও লেখেন, তাহসান খান বিয়ে করেছেন। এটা তার ভক্ত হিসেবে আমার কাছে, আমাদের কাছে খুবই আনন্দের খবর। যাকে বিয়ে করেছেন রোজা আহমেদ তিনিও তার কাজ দিয়ে বাংলাদেশের নাগরিক হয়ে নিউইয়র্কে সুপ্রতিষ্ঠিত।

তাহসানের বিয়ে নিয়ে কোথায় সমস্যা হচ্ছে সেটা উল্লেখ করে চয়নিকা লেখেন, তাহসান তার গান, অভিনয়, ব্যক্ত্বিত্ব সব মিলিয়ে দারুণ একজন জেন্টেলম্যান। বিয়েও করেছেন একজন শিক্ষিত সুদর্শনাকে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা এটাই, সবকিছু ভালো হলেই আমাদের যত সমস্যা। খুঁজে খুঁজে নেগেটিভ কিছু আমাদের বের করতেই  হবে। এটাই আমাদের কিছু মানুষের উদ্দেশ্য। মানুষকে প্রকাশ্যে ছোট করা তাদের স্বভাব।

তাহসানকে দেশের সম্পদ উল্লেখ করে চয়নিকা লিখেছেন, একজন শিল্পী তাহসান আমাদের সবার, আমার দেশের সম্পদ। তার কাজের আমরা ফ্যান। একজন ব্যাক্তি তাহসানের অনেক কিছুই পারসোনাল। আমরা আসলে অনেকেই ভদ্রতাবোধ ভুলে যাচ্ছি। ভুলে যাচ্ছি, আমরা কোন প্রশ্ন করবো, কোন প্রশ্ন করবো না। পজিটিভ ভাবনা, ভালো ভালো ভাবনা ভাবতে কী সমস্যা জানিনা।
 
সবশেষে তিনি লেখেন, জানিনা এইসব অপ্রয়োজনীয় প্রশ্ন করে, এইসব ভাইরাল ইন্টারভিউ করে লাভ কী? আর কি কোন খবর নেই নিউজ করার মতো? হাস্যকর ভাবনা। কারণ, যার ইন্টারভিউ করার জন্যে মরিয়া তার পরিচয় হচ্ছে ‘প্রাক্তন’ আর পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে লিখতে ব্যাস্ত। আজাইরা সব। যাই হোক অভিনন্দন তাহসান আর রোজাকে। সামনের পথ সুন্দর হোক। গানে গানে ভরে উঠুক আপনার চারপাশ। রোজাকে নিয়ে অনেক ভালো থাকবেন। শ্রদ্ধা-সম্মান আর ভালোবাসায় কেটে যাক জীবন। শুভ কামনা।
 

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৫,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit