রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর প্রেমের পর মালদ্বীপে বাগদান সারলেন হিমাদ্রিতা পর্ণা ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে জেডআরএফ-এর বিজ্ঞান মেলা আইপিইউর সেক্রেটারি ফিলিপ ঢাকায় অবৈধ অভিবাসী ঠেকাতে মালয়েশিয়ায় ৬ দফা দাবি নেপালে ভয়াবহ বন্যা: ৩ দিন পর কাদার নিচ থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরল শিশু শিক্ষকের বুদ্ধিমত্তায় যেভাবে বেঁচে যায় ১,৬৪৩ শিশুর প্রাণ সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান বিদেশি আইনজীবী, বার কাউন্সিলে আবেদন নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৬৯১, নিখোঁজ অন্তত ৩ হাজার

সাব্বিরের ৯ ছক্কায় লড়াকু পুঁজি ঢাকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের চতুর্থ ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন সাব্বির রহমান। তবে চলতি আসরে নিজের প্রথম ম্যাচে কিছুই করতে পারেননি। ৭ বলে ২ রান করেই আউট হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচেই আসল রূপ দেখালেন ডানহাতি মারকুটে ব্যাটার। চিটাগং কিংসের বিপক্ষে এক এক করে ৯টি ছক্কা হাঁকালেন তিনি। সঙ্গে চার মারলেন ৩টি।

আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ক্যামিও দেখিয়ে ৩৩ বলে ৮২ রানের ইনিংস খেলেছেন সাব্বির। ডানহাতি ব্যাটারের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে ৫ উইকেটে ১৭৭ রানের লড়াকু পুঁজি করেছে ঢাকা। অর্থাৎ জিততে হলে চিটাগং কিংসকে করতে হবে ১৭৮ রান।

ঢাকাকে লড়াই করার মতো পুুঁজি জোগাড় করে দিতে সাব্বিরের আগে বড় অবদান রেখেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৪৮ বলে ৫৪ রানের (৪ চার ২ ছক্কা) দারুণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন বাঁহাতি ব্যাটার।

সাব্বিবের সঙ্গে অপরাজিত থাকা ফরমানুল্লাহ করেছেন ৯ বলে ১০ রান। বাকিদের কেউ দাঁড়াতেই পারেননি। দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি আউট হওয়া ৪ ব্যাটার- জেসন রয় (৪ বলে ১), স্টিফেন এসকিনাজি (১৪ বলে ৫), শাহাদাত হোসেন দীপু (৯ বলে ১০) ও থিসারা পেরেরা (২ বলে ১)।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৫,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit