শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

যানজট নিরসনে পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকার অসহনীয় যানজটে নগরবাসীর ভোগান্তি নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি জানান, আজ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে যানজটে ভোগান্তি দূরীকরণে করণীয় নিয়ে বিশদ আলোচনা হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা কীভাবে দ্রুত যানজট সমস্যা সমাধান করা যায়, কী পদক্ষেপ নিলে ভালো ফলাফল পাওয়া যাবে তা জানতে চান এবং আরও দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন বলে জানান শফিকুল আলম।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit