রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

তিউনিসিয়া উপকূলে এক বাংলাদেশির মৃত্যু: মুখপাত্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, তিউনিসিয়ার সমুদ্র উপকূলবর্তী শহর স্ফ্যাক্সের সমুদ্রসীমায় সংঘটিত নৌ-দুর্ঘটনায় এক বাংলাদেশি নাগরিক মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মুখপাত্র জানান, ৩১ ডিসেম্বর তিউনিসিয়ার সমুদ্র উপকূলবর্তী শহর স্ফ্যাক্সের সমুদ্রসীমায় সংঘটিত নৌ-দুর্ঘটনায় ৫০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। এর মধ্যে ৪৮ জনকে জীবিত উদ্ধার করা হয়, এর মধ্যে ৩৬ জন বাংলাদেশি, ৬ জন পাকিস্তানি এবং ৭ জন সিরীয় ও মিসরীয় নাগরিক। অবশিষ্ট দুইজনকে মৃত উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন বাংলাদেশি বলে দূতাবাস নিশ্চিত হয়েছে।

মুখপাত্র জানান, বর্তমানে মরদেহ দুটি থেকে ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে এবং মরদেহগুলো স্ফ্যাক্সের হাবিব বুরগিবা হাসপাতালের মর্গে সংরক্ষণ করে রাখা হয়েছে। বাংলাদেশ থেকে মৃতের নিকটাত্মীয়ের ডিএনএ নমুনার সঙ্গে মিল সাপেক্ষে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

 রফিকুল আলম আরও জানান, এছাড়া ১ জানুয়ারি তিউনিস থেকে ৩৫০ কিলোমিটার দূরের সমুদ্র উপকূলবর্তী শহর মাহদিয়া নামক অঞ্চলে একটি দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৬ জনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে ১৪ জন বাংলাদেশি এবং দুইজন সুদানের নাগরিক। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit