রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

বিদেশ পালানোর সময় বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৬৯৭ Time View

ডেস্ক নিউজ : লক্ষ্মীপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রকাশ্যে গুলিবর্ষণকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. শাহীন আলমকে বিদেশ পালানোর সময় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে ছাত্র হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

এর আগে সোমবার রাতে ঢাকার শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে শাহিনকে গ্রেফতার করা হয়। সৌদি আরবে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। গ্রেফতার শাহীন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার গোলাম মোস্তফার ছেলে।

লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহম্ত বলেন, শাহীন গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার এজাহারভূক্ত আসামি। তার বিষয়ে ইমিগ্রেশনে পূর্বে চিঠি দেওয়া ছিল। সৌদি আরবে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে আমাদের কাছে সোপর্দ করে। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। 

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট সকালে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও দুপুরে জেলা শহরের তমিজ মার্কেট এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি ও হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেসময় গুলিবিদ্ধ হয়ে চার শিক্ষার্থী নিহত ও দুই শতাধিক লোক আহত হন।

এসব ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের হাজারও নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। সেদিন ছাত্রলীগ নেতা শাহীনকে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শাহীন ৪ শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৫,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit