শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

ইসরাইলি সেনাদের বিরুদ্ধে বিভিন্ন দেশে ৫০ অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরাইলি সেনাদের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের আদালতে ৫০টি অভিযোগ দাখিল করেছে ফিলিস্তিনপন্থি সংস্থাগুলো।  স্থানীয় সময় সোমবার (৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। মন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থাপিত পরিসংখ্যান উদ্ধৃত করে বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে,  ফ্রান্স, ব্রাজিল, শ্রীলংকা, বেলজিয়াম, নেদারল্যান্ডস, সার্বিয়া, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং গ্রিক সাইপ্রাসে এই ধরনের অভিযোগ দায়ের করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে ব্রাজিলে এক ইসরাইলি সেনার বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ করেছিল হিন্দ রজব ফাউন্ডেশন (এইচআরএফ) নামের একটি সংস্থা।  আর ওই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন ব্রাজিলের একটি আদালত।  তবে আদালতের এমন নির্দেশনার পরই ওই সেনাকে ব্রাজিল ছেড়ে যেতে সহায়তা করে ইসরাইল। 

এইচআরএফ এর ওয়েবসাইট অনুসারে, থাইল্যান্ড, শ্রীলংকা, চিলি এবং অন্যান্য দেশও ইসরাইলি সেনাদের নিয়ে আশঙ্কা করছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওর ওপর ভিত্তি করে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে।  গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরাইলি সেনারা গাজা থেকে অসংখ্য ভিডিও পোস্ট করেছে যাতে দেখা গেছে, তারা ফিলিস্তিনিদের বাড়িঘর উড়িয়ে দিচ্ছে কিংবা পুড়িয়ে দিচ্ছে।

এছাড়া গাজায় এসব ধ্বংসযজ্ঞ চালানোর জন্য গর্ব করতেও দেখা গেছে সেনাদের। ইসরাইলি সেনাবাহিনীর একটি সূত্র কান পাবলিক ব্রডকাস্টারকে জানিয়েছে, সেনারা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রতিদিন গাজায় যুদ্ধ-সম্পর্কিত প্রায় ১০ লাখ পোস্ট শেয়ার করে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit