বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির স্বর্ণের দাম বাড়ল

এবার সিলেট যাচ্ছেন আজহারী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৫০ Time View

ডেস্ক নিউজ : সিলেটে আসছেন জনপ্রিয় ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারী। আগামী বৃহস্পতিবার আনজুমানে খেদমতে কুরআন আয়োজিত ৩৬তম তাফসিরুল কুরআন মাহফিলে বয়ান করবেন। এমসি কলেজ মাঠে তিনদিনব্যাপী এ মাহফিল চলবে ১১ জানুয়ারি (শনিবার) পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪টায় মাহফিল শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে। ১১ জানুয়ারি সকাল ১০টায় তাফসির মাহফিলের মাঠে নারীদের উদ্দেশ্যে বয়ান পেশ করবেন তিনি। এ মাহফিলে এবার পাঁচ লক্ষাধিক লোক সমাগমে তৎপর আয়োজকরা, চলছে ব্যাপক প্রচারণা।

মাহফিল বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, সিলেটের মানুষ এ মাহফিলের জন্য বছরের পর বছর অপেক্ষা করেছে। তিনি সিলেটবাসীকে মাহফিল সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান। এরআগে আদ-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিন গতকাল শুক্রবার রাতে বক্তব্য দেন জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তার আসার খবরে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে সমগ্র মাহফিল এলাকা। মাহফিল প্রাঙ্গনে প্রায় ১৫ লাখ মানুষের সমাগম ঘটে। এদিন সন্ধ্যায় উক্ত মাহফিলে বক্তব্য দেন আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহও।

যশোরের আগে গত ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় যান জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী।  তার আসার খবরে মানুষের ঢল নেমেছে। মরহুম মাওলানা শহিদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এ মাহফিলে প্রধান বক্তা ছিলেন তিনি। আজহারী আগামী ২৫ জানুয়ারি পটুয়াখালী যাচ্ছেন। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এক মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ মাহফিলের আয়োজন করছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit