রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

বাংলাদেশ ব্যাংক গভর্নরের নতুন উপদেষ্টা আহসান উল্লাহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন নিয়ন্ত্রক সংস্থাটির সাবেক নির্বাহী পরিচালক আহসান উল্লাহ। তিনি বাংলাদেশ ব্যাংক সংস্কার কার্যক্রম বিষয়ে গভর্নরকে সহায়তা করবেন। সোমবার (৬ জানুয়ারি) এই নিয়োগ দেওয়ার পর আহসান উল্লাহ এরই মধ্যে উপদেষ্টা পদে যোগদান করেছেন।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক সংস্কার কার্যক্রম বিষয়ে গভর্নরের উপদেষ্টা পদে আহসান উল্লাহকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন গভর্নরের সঙ্গে এক সভা শেষে জানিয়েছিলেন, দেশের ব্যাংক খাতের পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশ ব্যাংক তিনটি টাস্কফোর্স গঠন করবে।

ব্যাংক খাতের পরিস্থিতি উন্নয়নে খেলাপি ঋণ (এনপিএল) ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের কর্মকাণ্ড শক্তিশালী প্রকল্প এবং আইনি কাঠামো বিষয়ে তিনটি আলাদা টাস্কফোর্স গঠন করা হবে। এর পরপরই ব্যাংক খাত সংস্কারের লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করে বাংলাদেশ ব্যাংক। এই টাস্কফোর্সে আর্থিক খাত বিষয়ে বিশেষজ্ঞ ছয়জনকে সদস্য করা হয়েছে। টাস্কফোর্সের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ব্যাংক খাত সংস্কারে নানা পদক্ষেপ গ্রহণের পাশাপাশি একটি শ্বেতপত্র প্রকাশ করবে এই টাস্কফোর্স।

টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন- প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সাবেক ডেপুটি গভর্নর মুহাম্মদ এ (রুমি) আলী, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহরিয়ার এম হাসান, বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন, জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সের উপাচার্য এম জুবায়দুর রহমান ও হিসাববিদ কোম্পানি হুদা ভাসি চৌধুরীর অংশীদার সাব্বির আহমেদ। তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। পাশাপাশি ছয় ব্যাংকের নিরীক্ষা শুরু করেছে দুই বিদেশি প্রতিষ্ঠান।

সে ধারায় এবার বাংলাদেশ ব্যাংক সংস্কার ও শক্তিশালীকরণের জন্য গভর্নরের উপদেষ্টা পদে আহসান উল্লাহকে নিয়োগ দেওয়া হলো। নিয়মিত অবসরের পর তিনি কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা পদে কাজ করেছেন এবং কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। পরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) শিক্ষকতার সঙ্গে যুক্ত হন এই ব্যাংকার।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৫,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit