বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

‘মানসিক অবসাদে’ দুই মাসের ছুটিতে জাহানারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে, উইন্ডিজ সফরে স্কোয়াডে নেই অভিজ্ঞ পেসার জাহানারা আলম।

জানা গেছে, মানসিক অবসাদের কারণ দেখিয়ে দুই মাসের ছুটি নিয়েছেন জাহানার। বর্তমানে এই ক্রিকেটার অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

বিসিবির সূত্র জানিয়েছে, আপাতত ২ মাস জাতীয় দলের হয়ে খেলবেন না জাহানারা। চাইলে তাকে কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দিতে পারে বলে বিসিবিকে জানিয়েছেন এই ক্রিকেটার।
চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগ্রেসরা। আগামী ১৯ জানুয়ারি ১ম ম্যাচ মাঠে গড়াবে। এই সিরিজে দলে নেই জাহানার আলম। গত মাসে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন এই পেসার।

লাল-সবুজের জার্সিতে ৫২টি একদিনের ম্যাচ খেলেছেন জাহানার আলম। তার ঝুলিতে রয়েছে ৪৮টি উইকেট। টি-টোয়েন্টিতে জাহানারার উইকেট সংখ্যা ৬০টি।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৫,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit