সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
এথেন্সে ভয়াবহ দাবানল, উদ্ধারকারী হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ২ খোদ মনোরোগ বিশেষজ্ঞই করলেন আত্মহত্যা, ভুগছিলেন মানসিক বিষণ্নতায় ফিলিস্তিনিদের রাখা কারাগারের চারপাশে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত ফ্রান্সের দাবানল নিয়ন্ত্রণে, তবে শঙ্কা কাটেনি বিরোধী দল আ.লীগের মতো বক্তব্য দিচ্ছে: মির্জা ফখরুল ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি জামায়াত বছরের পর বছর মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি: রাশেদ খাঁন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান

যে তথ্য জানলে পেয়ারা খেতেন নিয়মিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৫৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : পেয়ারাকে এভাবেও বলা যায়— দামে কম, মানে ভালো। প্রায় সারাবছর পাওয়া যায় এমন ফলের মাঝে পেয়ারা অন্যতম। অন্য ফলের তুলনায় দামও থাকে নাগালে। জানলে অবাক হবেন, ফলটি আপনাকে কতভাবে সাহায্য করতে পারে। খিদে যেমন মেটায়, তেমনি পুষ্টিগুণে ভরা ফলটি শরীরেও বেশ প্রভাব রাখে।

পুষ্টিবিদরা জানিয়েছে, পেয়ারা খিদের পাশাপাশি চুলের বৃদ্ধি ও শক্ত হতে সাহায্য করে। ত্বকের জন্যও ভাল। নানা ধরনের ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ এই ফলটি নিয়মিত খেলে ত্বকের  অনেক সমস্যাই মিটে যাবে। অ্যান্টিঅক্সিড্যান্টের খনি পেয়ারা আপনার ত্বকে বলিরেখা না পড়তে সাহায্য করে। কালচে দাগছোপও দূর করে

পেয়ারার অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। ফলে র‌্যাশ বা ব্রণের সমস্যা নিরাময় করতে পারে ফলটি। যেহেতু ফলটিতে পানির পরিমাণ বেশি তাই ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে। ফলে চামড়া সহজে ঝুলে যায় না। ত্বকে টান টান ভাবও বজায় থাকে।

পেয়ারা ভিটামিন সি-এর বড় উৎস। এই ভিটামিনটি ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্বকের ‘টেক্সচার’ অর্থাৎ ধরণ বদলে দিতে পারে পেয়ারা। ত্বক নিয়ে বিভিন্ন প্রসাধনী কিনতে যত খরচ, সেই তুলনায় নিয়মিত পেয়ারা খাওয়া অনেক ভালো।

এতকিছু জানার পর ত্বকের যত্নে ক্ষতিকর প্রসাধনী না ব্যবহার করে ফলটিকেই গুরুত্ব দেবেন বুদ্ধিমানেরা!

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৫,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit