শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

এনআইডি সংশোধন : শুনানিতে সাড়া না দিলে আবেদন বাতিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন করার পর শুনানিতে ডাকা হলে এবং সাড়া না দিলে সেই আবেদন বাতিল করে দেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে তিনবার আবেদনকারীকে বার্ত দেবে সংস্থাটি। ইসির এনআইডি সেবা সহজকীকরণ সংক্রান্ত কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। কমিটি প্রধান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ইতিমধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নে পরিচালককে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, মাঠপর্যায়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনের অনিষ্পন্ন আবেদনগুলো ‌[বিশেষ করে (গ) ও (খ) ক্যাটাগরি] নিষ্পত্তির জন্য অধিক সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে এবং রোল (ক্ষমতা ) প্রদান করে একটি ক্রাশ প্রোগ্রাম শুরু করতে হবে। একইসঙ্গে অন্যান্য ক্যাটাগরির অনিষ্পন্ন আবেদনও নিষ্পন্ন করার ব্যবস্থা নিতে হবে। এজন্য জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনগুলো নিষ্পত্তিতে অনুসরণ করতে হবে।

টাইম বাউন্ড স্ট্রাকচার। এ ছাড়া সময়ভিত্তিক সাড়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। আবেদনকারী সাড়া না দিলে ধারাবহিকভাবে তিন বার বার্তা দিয়ে আবেদন চূড়ান্ত নিষ্পত্তি বা প্রয়োজনে বাতিল করতে হবে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর এ বিষয়ে বলেন, ঝুলে থাকা পৌনে চার লাখ সংশোধন আবেদন তিনমাসে নিষ্পত্তি করার চেষ্টা করবো। যাতে দুর্নীতি করার সুযোগটাই কমে আসে।

তিনি বলেন, আমাদের একটা বড় সমস্যা হচ্ছে, আমরা আবেদনগুলো নিষ্পত্তি করতে পারিনি। কমিশনের অনুমতি নিয়ে লোকবল কম নিয়ে হলেও ৫-১০ দিনে বা এক মাসে হাজার হাজারে আবেদন নিষ্পত্তি করতে পারবো না। আমি আশা করছি, খুব শিগগিরই দেখতে পাবেন আমরা একটা ক্রাশ প্রোগ্রামের পরিকল্পনা করেছি। আগামী তিন মাসের মধ্যে এটা উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন। এনআইডি মহাপরিচালক বলেন, অতিরিক্ত লোকবল নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। আমরা আশা করছি, এ সময়ের মধ্যে তিন লাখ ৭৮ হাজার আবেদনই নিষ্পত্তির চেষ্টা করবো।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit