শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

জয়দেবপুর স্টেশনে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন জয়দেবপুর রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। জয়দেবপুর রেল জংশনের কর্তব্যরত স্টেশন মাস্টার ইয়াসবা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে পাঁচটা ৫০ মিনিটে ছেড়ে যাওয়ার পরপরই রেলক্রসিং পার হওয়ার আগেই ট্রেনের ইঞ্জিনের পেছনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের গতি খুবই মন্থর থাকায় ট্রেনের অন্য কোনো বগি লাইনচ্যুত হয়নি।

ঢাকা থেকে এসে ট্রেনটি স্টেশনের ৪ নাম্বার লাইনে দাঁড়ানো ছিল। তিনি আরও জানান, ট্রেন লাইনচ্যুতির ফলে তিন এবং চার নাম্বার লাইনটি বন্ধ রয়েছে। তবে এক ও দুই নাম্বার লাইন সচল থাকায় ট্রেন চলাচলে কোন ব্যাঘাত সৃষ্টি হবে না।লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধারের জন্য ঢাকায় রিলিফ ট্রেন আসার জন্য সংবাদ দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit