শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, ঘাতক বাসে আগুন সরকারি সহায়তা বিতরণে স্বজনপ্রীতি করা যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ মহেজের পাড়ায় বামনগড় গ্রামে জমিজমা নিয়ে পূর্বের শত্রুতায় বাড়ীঘর ভাংচুর ও মারপিট॥ প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত দেবীগঞ্জে লটকনের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে যৌন নিপীনের অভিযোগে প্রতিবেশী গ্ৰেপ্তার আশুলিয়ায় মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুরস্কে ৫ মাসে প্রায় ১৫ হাজার রুশ সেনা নিহত; দাবি জেলেনস্কির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরে আগস্টের শুরুর দিকে সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করেছিল ইউক্রেন। এরপরই সেখানে বড় ধরনের পাল্টা অভিযান শুরু করে রাশিয়া। এই সময়ে কুরস্কে রাশিয়ার প্রায় ১৫ হাজার সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গতকাল সোমবার রাতে নিয়মিত ভিডিও ভাষণ দেন জেলেনস্কি। ভাষণে তিনি বলেন, কুরস্কে অভিযান চলাকালে শত্রুপক্ষ (রাশিয়া) প্রায় ১৫ হাজার সেনা হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি। তবে কুরস্কে রাশিয়ার ক্ষয়ক্ষতির যে হিসাব জেলেনস্কি দিয়েছেন, তা যথার্থ কি না—এমন কোনো প্রমাণ তিনি হাজির করেননি।

ইউক্রেন বলেছে, তারা গত রবিবার অঞ্চলটিতে নতুন আক্রমণ শুরু করেছে। তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু বলেনি। ইউক্রেন ও পশ্চিমাদের হিসাবমতে, রুশ বাহিনীর পাশাপাশি প্রায় ১১ হাজার উত্তর কোরীয় সেনা কুরস্ক অঞ্চলে মস্কোর হয়ে লড়াই করছেন। কুরস্কে উত্তর কোরীয় সেনাদের উপস্থিতির কথা নিশ্চিত বা অস্বীকার—কোনোটাই করেনি রাশিয়া।

গতকাল সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের অগ্রসর হওয়ার প্রচেষ্টা বানচাল করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চল থেকে কুরস্ক শহরমুখী একটি রাস্তার কাছের বেরদিন বসতির কাছে অবস্থানরত ইউক্রেনের বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit