শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

দুর্গাপুরে শেষ হলো সাতদিনব্যাপি মণিসিংহ মেলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহনায়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মণি সিংহের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে সপ্তাহব্যাপী কমরেড মণিসিংহ মেলা শেষ হয়েছে। সোমবার রাতে আলোচনা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

পৌর শহরের বাগিচাপাড়া এলাকায় অবস্থিত টঙ্ক শহীদ স্মৃতি স্তম্ভ চত্ত্বর এবং স্থানীয় এমকেসিএম উচ্চ বিদ্যালয় মাঠে কমরেড মণিসিংহ মেলা উদযাপন কমিটি আয়োজনের সাতদিনের এই মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী ও দর্শনার্থীরা এখানে ছুটে আসেন। মেলার শেষ দিনে ছিলো উপচে পরা ভিড়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুকরিত হয়ে ওঠেছে মেলা প্রাঙ্গন। এবারে মেলায় আসবাবপত্র, কুটিরশিল্প, পোশাক, বাঁশের আসবাবপত্র, খাবার হোটেলসহ প্রায় এক হাজারের বেশি স্টল বসেছে। আর প্রতিটি স্টলেই ছিলো ক্রেতা ও বিক্রেতায় পরিপূর্ণ। এছাড়াও প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মেলায় নাচ, গান এবং নাটকও মুগ্ধ করছে আগত দর্শনার্থীদের।

সোমবার রাতে সমাপণী অনুষ্ঠানে আলোচনা সভায় উপজেলা সিপিবি‘র সভাপতি আলকাছ উদ্দীন মীর এর সভাপতিত্বে, সিপিবি‘র যুগ্ন-সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায় মেলা কমিটির আহবায়ক ও প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সিপিবি‘র কেন্দ্রীয় নেতা ডা. দিবালোক সিংহ। অন্যদের মধ্যে আলোচনা করেন, মেলা কমিটির যুগ্ন-আহবায়ক, উপজেলা বিএনপি‘র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মুকুল, মেলা কমিটির নেতা ও উপজেলা বিএনপি‘র যুগ্ন-আহবায়ক মো. রফিকুল ইসলাম, জামাল উদ্দিন মাস্টার, মেলা কমিটির নেতা ও পৌর বিএনপি‘র যুগ্ন-আহবায়ক রিয়াজুল করিম, মেলা কমিটির নেতা এভোকেট মানেশ চন্দ্র সাহা প্রমুখ।

আলোচনা শেষে, মেলা কমিটির নেতা ও বিএনপি‘র যুগ্ন-আহবায়ক মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাতদিনের এই মেলার কার্য্যক্রম সম্পন্ন হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit