শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

‘আমারই ভুল ছিল’, বুমরাহর সঙ্গে তর্ক নিয়ে কনস্টাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : হাফ সেঞ্চুরিতে অভিষেকটা দারুণভাবে রাঙান স্যাম কনস্টাস। তার চেয়েও বড় কথা, জাসুপ্রিত বুমরাহর মতো বোলারকে স্কুপ ও রিভার্স স্কুপে ছক্কা মেরে চমকে দেন ১৯ বছর বয়সী এই ওপেনার। মেলবোর্নে প্রায় ৯০ হাজার দর্শকের সামনে তার সেই সাহসের প্রশংসায় পঞ্চমুখ দেখা যায় অনেককেই।  

তবে সিডনি টেস্টের প্রথম দিন বুমরাহর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায় কনস্টাসকে। কিন্তু এর ঠিক পরের বলেই উসমান খাজাকে শিকার করে তার দিকে তাকিয়ে উদযাপন করেন বুমরাহ। ভারতীয় এই পেসারকে রাগান্বিত করাটা যে ভুল ছিল তা বুঝতে পারছেন কনস্টাস।

ট্রিপল এমের সঙ্গে আলাপচারিতায় অজি ওপেনার বলেন, ‘ (বুমরাহর সঙ্গে তর্কের পর) আমি খুব একটা বিচলিত হইনি। দুর্ভাগ্যবশত উজি (খাজা) আউট হয়ে যায়। সে কিছুটা সময় নিয়ে খেলার চেষ্টা করছিল। সম্ভবত এটি আমারই ভুল ছিল, তবে এমনটা হয়ই, এটাই ক্রিকেট। বুমরাহকে কৃতিত্ব দিতে হবে কারণ সে উইকেট পেয়েছে। তবে দল হিসেবে অবশ্যই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছি আমরা। ’  

বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম তিন টেস্টে ওপেনিং জুটি নিয়ে কোণঠাসা ছিল অস্ট্রেলিয়া। বিশেষ করে জাসপ্রিত বুমরাহর বোলিংয়ের সামনে কোন প্রতিরোধই গড়তে পারেননি উসমান খাজা ও ন্যাথান ম্যাকসুয়েনি। তাই ম্যাকসুয়েনির পরিবর্তে মেলবোর্ন টেস্টের স্কোয়াডে স্যাম কনস্টাসকে স্কোয়াডে যোগ করে অস্ট্রেলিয়া।

সেই দুঃখ দ্রুতই ভুলিয়ে দেন কনস্টাস। বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে ৬০ রান করেন তিনি। খাজার সঙ্গে তার উদ্বোধনী জুটিতে ৮৯ রান পায় অস্ট্রেলিয়া। পরের ইনিংসে অবশ্য ৮ রান করে বুমরাহর বলেই ফিরতে হয় তাকে। সিডনি টেস্টে ২২ ও ২৩ রান আসে ১৯ বছর বয়সী এই ওপেনারের ব্যাট থেকে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit