মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

ময়মনসিংহে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত।

লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ ।
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৬১ Time View

লুৎফুন্নাহার রুমা,বিভাগীয় প্রতিনিধী ময়মনসিংহ : ময়মনসিংহ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নান্দনিক নানা আয়োজনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি, ২০২৫ খ্রি.) সকাল ১০:০০ টায় ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব ড. মোঃ আশরাফুর রহমান।

জনাব ড. এ.কে.এম আব্দুর রফিক, অধ্যক্ষ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। প্রতিযোগিতার শুরুতে ক্রীড়া সমাবেশের অভিবাদন গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, গেস্ট অব অনার ও সভাপতি মহোদয়। এসময় জাতীয় সংগীত পরিবেশনের সাথে- সাথে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও কলেজ পতাকা উত্তলন করা হয়।

পরবর্তীতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। সমাবেশ শেষে আমন্ত্রিত অতিথিগণ উক্ত কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্য ও মনোজ্ঞ নৃত্য উপভোগ করেন এবং প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও সম্মানিত শিক্ষকমন্ডলীগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit