শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

ছাত্রলীগ নেতার অপহরণের শিকার স্কুলছাত্রী, গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৬০৭ Time View

ডেস্ক নিউজ : ফেনীর সোনাগাজীতে অপহৃত কিশোরী স্কুলছাত্রীকে এক মাসেও উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহরণকারী ছাত্রলীগ নেতা আরমান হোসেনকে গ্রেফতার করতে না পারায় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কিশোরীর পরিবার। মঙ্গলবার বিকালে সোনাগাজী পৌর-শহরের আপ্যায়ন রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অপহৃত কিশোরীর পিতা সৌদি প্রবাসী একরামুল হক, তার স্ত্রী সেলিনা বেগমসহ পরিবারের সদস্যরা।

এসময় তারা অভিযোগ করেন, তাদের মেয়ে মতিগঞ্জ আরএমহাট কে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত ২ ডিসেম্বর বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে মতিগঞ্জ ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আরমান হোসেনের নেতৃত্বে আল আমিন ও শাখাওয়াত হোসেনসহ ৪/৫ জন দুর্বৃত্ত তাদের মেয়েকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। 

আহৃতের মা বাদী হয়ে ছাত্রলীগ নেতা আরমান হোসেনসহ তার সহযোগীদের নাম উল্লেখ করে গত ৮ ডিসেম্বর সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৭। থানায় মামলা দায়েরের এক মাস অতিবাহিত হলেও তাদের কিশোরী কন্যাকে উদ্ধার করতে পারেনি পুলিশ এবং অপহরণকারী আরমান ও তার সহযোগিদের গ্রেফতার করতে না করায় তাদের একমাত্র মেয়ের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

তারা দাবি করেন এর আগে স্কুলে যাওয়া-আসার সময় ছাত্রলীগ নেতা আরমান হোসেন তাদের মেয়েকে উত্ত্যক্ত করত। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে তাকে অপহরণ করেছে। বিগত সৈরাচার সরকারের আমলে তার ভয়ে তারা কোন ধরণের আইনগত ব্যবস্থা নিতে পারেননি। 

অপহৃতের নিকটাত্মীয় বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির এই সময়ে এক মাসেও ভুক্তভোগিকে উদ্ধার কিংবা মূল আসামি গ্রেফতার করতে না পারায় আমরা উদ্বিগ্ন, আশা করি অল্প সময়ের মধ্যেই ভিকটিমকে উদ্ধার ও অহরণকারীকে গ্রেফতার করতে পুলিশ কার্যকর ভূমিকা পালন করবে। একটি প্রভাবশালী মহলের অব্যাহত হুমকিতে অপহৃতের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit