রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

চৌগাছায় গাছিদের সমাবেশ অনুষ্ঠিত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় খেঁজুর গাছ কাটা গাছিদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারী ) সকালে উপজেলা পরিষদেন হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে উপজেলার শতাধিক গাছি অংশ গ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, প্রেসক্লাব চৌগাছার সহসভাপতি রহিদুল ইসলাম খান প্রমুখ।


উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মিজানুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম, আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, তাপস কুমার, নাজমুল হোসেন, খেজুর গুড়ের উদ্যোক্তা আতাউর রহমান, কৃষক গাছি হায়াতপুর গ্রামের আব্দুল গাজী, শান্তি মোল্লা, নগরবর্ণি গ্রামের আব্দুল কুদ্দুস ও আব্দুস সাত্তার, মাঠ চাকলা গ্রামের শাহাবুদ্দীন প্রমুখ।

আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা গাছিদের উৎপাদিত খেজুর গুড়ে কোন ধরনের ভেজাল দেবেন না বলে হাত উঁচু করে শপথ বাক্য পাঠ করান। পরে গাছিদের হাতে উপহার হিসেবে একটি করে শীতের কম্বল তুলে দেন। মুলত চাষের পাশা-পাশি চলতি শীত মৌসুমে খেজুর গাছ থেকে রস সংগ্রহ কাজে উৎসাহিত করতেই কৃষকদের এ সমাবেশ করা হয়। এ সমাবেশে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় শতাধিক গাছি অংশ গ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, আগামী ১ লা মাঘ থেকে ৩ দিন ব্যাপী উপজেলা চত্বরে গুড় মেলা বসবে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit