শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

বিএনপি ধনী-গরিবের ভারসাম্য রক্ষা করতে চায়: আমিনুল হক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসলে ধনী-গরিবের ভারসাম্য রক্ষা করতে চায় বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ডের আয়োজনে দরিদ্র অসহায় ও এতিম ছাত্র-ছাত্রীদের আর্থিক সহযোগিতা এবং শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। 

আমিনুল হক বলেন, গত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের দোসররা তারা দেশে উন্নয়নের নামে লুটতরাজ করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে। এদেশের জনগণের কোনো উন্নয়ন তারা করে নাই। তাদের লুটতরাজে যারা গরিব ছিল তারা আরও বেশি গরিব হয়ে গেছে। কিন্তু বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসলে ধনী-গরিবের ভারসাম্য রক্ষা করতে চায়।

তিনি বলেন, বিএনপি চায় সুষম বণ্টনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে ভালো থাকে।দেশের প্রত্যেকটি মানুষ যাতে তার মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে পারে। আমিনুল হক বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের একজন মানবিক নেতা ছিলেন।

বাংলাদেশকে সমৃদ্ধশালী করার মূল ভিক্তি তিনিই স্থাপন করে দিয়ে গেছেন। আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনিও মানবিকভাবে বাংলাদেশের মানুষের কাছে গিয়ে তাদের পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করেছেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান তিনি একজন মানবিক নেতা। গত ১৭ বছর ধরে সারা বাংলাদেশের অসহায় মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। 

তিনি আরও বলেন, বাংলাদেশে এমন একটি প্রেক্ষাপট তৈরি হোক, সংস্কারের পর্যায়ে গিয়ে আমরা এমন একটি জায়গা তৈরি করতে চাই, যাতে দেশের দরিদ্র অসহায় মানুষগুলোর পাশে আমরা সবসময় থাকতে পারি। পল্লবী থানা বিএনপির ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলী আকবর মামুনের সভাপতিত্বে ও ইসহাক মজুমদারের সঞ্চালনায় বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফয়সাল আহমেদ ও মাহফুজ হোসেন। এরপর বিকালে পল্লবী আলব্দীতে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আমিনুল হক।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit