শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ব্রিকসের পূর্ণ সদস্য হলো ইন্দোনেশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এর মধ্য দিয়ে রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকস আরও সম্প্রসারিত হলো। মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

আগে থেকেই ব্রিকসে যোগ দেয়ার আগ্রহ দেখিয়ে আসছিল ইন্দোনেশিয়া। গত বছরের নভেম্বরে ব্রিকসের সহযোগী দেশের মর্যাদা পায় দেশটি। জোটের বাকি সদস্য দেশগুলোও ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্তিতে সায় দিয়েছে। 
 
চলতি বছর ব্রিকসের সভাপতিত্ব করবে ব্রাজিল। দেশটির পক্ষ থেকে জানানো হয়, ইন্দোনেশিয়ার ব্রিকসে যোগদান ২০২৩ সালে জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত সম্প্রসারণ উদ্যোগের অংশ। ইন্দোনেশিয়ার আবেদন সে সময়ই ব্রিকসের অনুমোদন পায়।
 
তবে, গত বছর ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেয়ার অনুরোধ জানায় দেশটি। গত অক্টোবরে দায়িত্ব নেন দেশটির নতুন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। 
 
ব্রাজিল সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইন্দোনেশিয়া ব্রিকসের অন্যান্য সদস্যদের সঙ্গে বৈশ্বিক শাসন প্রতিষ্ঠানের সংস্কারে সমর্থন করে এবং গ্লোবাল সাউথের মধ্যে সহযোগিতা গভীর করতে ইতিবাচক ভূমিকা রাখে।’

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit