শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

‘আমি কোনো অফার পাইনি’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বায়োপিক নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। নিজের বায়োপিক নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে টেনিস সুন্দরী বলেছেন, বায়োপিক নিয়ে অনেক মানুষ কথা বলছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে আমি কোনো অফার পাইনি। আমার ম্যানেজাররা আমাকে এ ব্যাপারে কিছু জানায়নি।

সানিয়া মির্জা ২০১০ সালে পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করেন। ১৩ বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। ২০২৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তাদের ইজহান নামে একটি পুত্র সন্তান রয়েছে।

সানিয়া মির্জা জানান, তার কাছে এখন প্রথম অগ্রাধিকার মাতৃত্ব। পেশাগত জায়গাতেও ছেলে ইজহানের বিষয়টি সবার আগে প্রাধান্য পাবে। তিনি ছেলে ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন এবং দুদিনের বেশি তার কাছ থেকে দূরে থাকেন না।

এর আগে সানিয়া মির্জা দ্য কপিল শর্মা শোতে বলেছিলেন, তিনি চান অক্ষয় কুমার তার বায়োপিকে প্রেমিকের চরিত্রে অভিনয় করুক। অন্য একটি শোয়ে সানিয়া বলেছিলেন, তিনি পরিণীতি চোপড়াকে বায়োপিকে তার চরিত্রে দেখতে চান।

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit