শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবে ইরান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পস (আইজিআরসি) এরোস্পেস ফোর্স বড় আকারের সামরিক মহড়ার জন্য আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত নতুন ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবে।  সোমবার (৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইজিআরসির মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নাইনি।

তিনি বলেন, মহড়ার সময় আইআরজিসি এরোস্পেস ফোর্স ‘মিসাইল ও ড্রোন সিটিস’ উন্মোচন করবে। একই সময়ে ইরানের দক্ষিণে একটি ভূগর্ভস্থ শহর এবং ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ উন্মোচন করা হবে। এছাড়া আইআরজিসির একটি ‘ইউনিক ড্রোন’ এর নতুন ভার্সনও উন্মোচন করা হবে বলেও জানান তিনি। 

মোহাম্মদ নাইনি বলেন, আইআরজিসির নৌবাহিনী আগামী ১৮ থেকে ২৩ জানুয়ারি পারস্য উপসাগরে একটি সামরিক মহড়ার আয়োজন করবে।  আর আগামী ১১ জানুয়ারি হরমুজ প্রণালীতে স্মার্ট ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য একটি মহড়ায় প্রায় ৩০০টি যুদ্ধজাহাজ অংশ নেবে। 

তিনি আরও জানান, আগামী ২৭ জানুয়ারির মহড়ায় প্রায় দু হাজার সামরিক ও বেসামরিক জাহাজ অংশগ্রহণ করবে।  এছাড়াও একটি বৃহত্তম নৌ কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।  ‘শহীদ বাহমান বাকেরী’ এবং ‘রইস আলী দেলোয়ারীর’ নামে দুটি যুদ্ধজাহাজ আইআরজিসি নৌবাহিনীর বহরে যোগ দেবে। 

জেনারেল নাইনি আগামী ১০ জানুয়ারি রাজধানী তেহরানে ১ লাখ ১০ হাজার বাসিজ বাহিনীকে নিয়ে একটি মহড়ার পরিকল্পনারও কথা জানান। আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, ইরান যেকোনও মাত্রার বড়ধরনের কঠিন যুদ্ধের জন্য আনেক আগে থেকেই পুরোপুরি প্রস্তুত। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit