শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, ঘাতক বাসে আগুন সরকারি সহায়তা বিতরণে স্বজনপ্রীতি করা যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ মহেজের পাড়ায় বামনগড় গ্রামে জমিজমা নিয়ে পূর্বের শত্রুতায় বাড়ীঘর ভাংচুর ও মারপিট॥ প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত দেবীগঞ্জে লটকনের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে যৌন নিপীনের অভিযোগে প্রতিবেশী গ্ৰেপ্তার আশুলিয়ায় মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাকিব-তামিমকে নিয়েই কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে বাংলাদেশ?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান আর তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের দুই মহারথীর নাম। তবে দুজনই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে অনেক দূরে। আনুষ্ঠানিকভাবে অবসর নেননি অবশ্য। সে কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের পাওয়া যাবে কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিপিএল চলছে। তাতে সাকিব আল হাসানের দেখা নেই। চিটাগং কিংসের হয়ে নাম লেখালেও তিনি দেশে ফিরতে পারছেন না। গত ৫ আগস্ট পতিত স্বৈরাচারী সরকারের অন্যতম সদস্য ছিলেন তিনি। মূলত সে কারণেই দেশে আসায় অলিখিত এক নিষেধাজ্ঞা ঝুলছে তার ওপর।

ওদিকে তামিম ইকবাল বিপিএল খেলছেনই না শুধু, রীতিমতো কাঁপাচ্ছেন। সবশেষ ম্যাচেও খেলেছেন ৮৬ রানের ঝলমলে ইনিংস। তিনিও আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। তাই তাকেও পাওয়া যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে তামিম সম্প্রতি এক ভ্লগে আড্ডার ছলে জানিয়ে দিয়েছিলেন জাতীয় দলের হয়ে আর ফিরছেন না তিনি। যদিও আনুষ্ঠানিকভাবে কিংবা বিসিবিকে কিছুই জানাননি তিনি।

সে কারণেই মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা আশায় আছেন তাদের নিয়ে। আগামী ১২ থেকে ১৫ জানুয়ারির মধ্যে স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ। সে স্কোয়াডে সাকিব তামিম থাকবেন কি না, তা নিয়ে আছে গুঞ্জন। সূত্র জানাচ্ছে, এ বিষয়ে এখনো নির্বাচকদের কিছুই জানায়নি বিসিবি। সব কিছু নিশ্চিত হলে এরপরই দল ঘোষণা হবে। তবে এরপরও দল পরিবর্তনের সুযোগ আছে। নির্বাচকরা সে সুযোগ নিয়ে হলেও দলে তাদের চান বলে জানা গেছে।

এর আগে বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, ‘সাকিবের এখনও অবসর হয়নি, তেমন কিছু হয়নি তার। ওর যা ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে সে মাঝে মাঝে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে, রাজনৈতিক জটিলতার বিষয়ে কি করা যায়। ওই ব্যাপারগুলোয় আমার সাহায্য করার কোনো ব্যাপার নেই। তার ফিটনেস–মানসিক শক্তি দেখে সিলেকশন কমিটি আছে, তারা সিদ্ধান্ত নেবে।’

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit