শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

শীতকালীন ঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র; ৫ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র শীতকালীন ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্র। এই ঝড়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। তীব্র শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্যের প্রায় ছয় কোটি মানুষ ভারি তুষারপাত ও নিম্ন তাপমাত্রার কবলে পড়েছে। বরফের কবলে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ অনেক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, ভারি তুষারে ঢাকা পড়েছে যুক্তরাষ্ট্রের রাস্তাঘাট, ব্যাহত হয়েছে চলাচল। প্রতিকূল আবহাওয়ার কারণে কানসাস, কেন্টাকি, আরকানসাস, ওয়েস্ট ভার্জিনিয়া, মিসৌরি ও নিউ জার্সি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বৈরি আবহাওয়ার কারণে দুই হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, প্রায় সাড়ে ছয় হাজারের বেশি ফ্লাইট বিলম্বে ছেড়েছে। পূর্ব উপকূলে রাত পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দিয়ে সোমবার বিকেলে এক চতুর্থাংশেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন ছিল।

দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, কানসাস ও উত্তর-পশ্চিম মিসৌরির কিছু এলাকা তুষারঝড়ের কবলে পড়েছে। সড়কগুলো তুষার ও বরফে আচ্ছাদিত হওয়ায় বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit