বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
‘গাজা থেকে ১ মিলিমিটারও সরবে না ইসরাইল’ নতুন সিনেমায় অরিজিতের না গাওয়ার কারণ নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ মেহেরপুরে বিএনপিপ্রার্থী মাসুদ অরুণ ও আমজাদের পরাজয়ের নেপথ্যে বাংলাদেশেকে দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত: মমতা বন্দ্যোপাধ্যায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী কক্ষে ঢুকে চেয়ার নয়; নাম ফলকের বোর্ডে তাকিয়ে যা বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৯ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণে হাসপাতালে সালমান খানের বাবা, আজ অস্ত্রোপচার প্রথম কর্মদিবসে মির্জা ফখরুল / আমাদের যে প্রতিশ্রুতি, সেটা পরিপূর্ণ করবো মাতৃত্ব নিয়ে পড়াশোনায় গভীর আগ্রহী আলিয়া

দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ :আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সেইসঙ্গে এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
 
এ অবস্থায় আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া এর পরের ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
 
এদিকে কয়েক দিন ধরে কনকনে ঠাণ্ডা আর হিমেল বাতাসে থমকে দাঁড়িয়েছে বিভিন্ন স্থানের জনজীবন। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সমান্য কমতে পারে। এ ছাড়া আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরদিন বৃহস্পতিবারও (৯ জানুয়ারি) দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ কদিন মধ্যরাত থেকে সকাল সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
 
এ ছাড়া বুধবার ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়া অফিস।
 
আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাতের তাপমাত্রা আরও কমতে পারে। 

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৫,/দুপুর ১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit