শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

যে কারণে পেঁয়াজের রফতানি মূল্য কমাল ভারত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : পেঁয়াজের রফতানি বাড়াতে ন্যূনতম রফতানি মূল্য কমিয়েছে ভারত। আগে প্রতিটন পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য ৪০৫ মার্কিন ডলার নির্ধারণ থাকলেও বর্তমানে তা কমিয়ে ৩০৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে ভারত। নতুন এই রফতানি মূল্য আজ সোমবার (৬ জানুয়ারি) থেকেই দেশে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভারতের হিলির সিঅ্যান্ডএফ এজেন্ট অনিল সরকার জানান, ‘পেঁয়াজের রফতানি মূল্য ১০০ ডলার কমলেও রফতানি শুল্ক আগের মতোই আছে।’

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা জানান, দেশের বাজারে পেঁয়াজের সরববাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছে আমদানিকারকরা।

সম্প্রতি দেশীয় নতুন পেঁয়াজ ওঠার ফলে পণ্যটির সরবরাহ বাড়ায় দাম যেমন কমেছে তেমনি দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা অনেকটাই কমে এসেছে। এর ফলে বাড়তি দামে পেঁয়াজ আমদানি করে কম দামে বিক্রি হওয়ায় লোকসান গুনতে হচ্ছিল আমদানিকারকদের। এমন অবস্থায় লোকসান থেকে বাঁচতে বন্দর দিয়ে পেঁয়াজের লোডিং কমিয়ে দেওয়ায় পেঁয়াজের আমদানি অনেকটাই কমে এসেছে।

বর্তমানে ভারতে প্রচুর পরিমাণে পেঁয়াজ উঠতে শুরু করেছে। ফলে সে দেশের বাজারে পণ্যটির দাম পড়তির দিকে। এ নিয়ে সম্প্রতি ভারতীয় কৃষকরা আন্দোলন শুরু করেছেন। এমন অবস্থায় কৃষকদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পেঁয়াজের রফতানি বাড়াতে প্রতিটনের রফতানি মূল্য ১০০ মার্কিন ডলার করে কমিয়েছে ভারত।

উল্লেখ্য, রফতানি মূল্য কমার ফলে এক ট্রাক পেঁয়াজ আমদানির ক্ষেত্রে আগের চেয়ে ৪ লাখ টাকা করে কমে এলসি খোলা যাবে।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৫,/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit