শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন নেতানিয়াহুর মেসিকে নতুন রূপে দেখছি, সে পুরো দলকে কাঁধে তুলে নিয়েছে: ইয়াসিন বুনু পিস্তল উপহার দিয়ে ন্যাটো নেতাদের বিপদে ফেললেন এরদোয়ান খামেনির শেষ জানাজায় ইমামতি করলেন ১০১ বছরের আয়াতুল্লাহ হামেদানি ২৪ ঘণ্টায় ১১ বিলিয়ন ব্যারেল তেল সরিয়ে নিল ইরান যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পরও থমথমে হরমুজ প্রণালি খামেনির শেষ বিদায়ে ইরান-ইরাকে অংশ নেয় ৪ কোটি ৩০ লাখ মানুষ: প্রেস টিভি মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

ট্রাম্প-পুতিন ফোনালাপ: ভ্যান্স বললেন, ‘এটি সহজভাবে নিন’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনে বিজয়ের পর নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলেন, চলমান ইউক্রেন-রাশিয়া বিরোধ নিষ্পত্তির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ রাখার পরিকল্পনা করছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে আলোচনার জন্য পুতিনকে ফোন করার পরিকল্পনা করেছেন কিনা রুশ সংবাদমাধ্যম তাসের প্রশ্নের জবাব দিলেন না নব নির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স।

গত ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল অনুমোদনকারী মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের যৌথ শুনানির পর এই প্রশ্নের উত্তর দিয়ে হাসতে হাসতে ভ্যান্স বলেন, ‘এটি সহজভাবে নিন।’

শুনানির পরপরই মার্জোরি টেলর গ্রিনসহ বেশ কয়েকজন মার্কিন আইন প্রণেতার সঙ্গে ছবি তোলেন ভ্যান্স।

ভ্যান্সের মতোই ইউক্রেনে সামরিক সহায়তা প্রদানের জন্য বিদায়ী বাইডেন প্রশাসনের বারবার সমালোচনা করেছেন মার্জোরি টেলর।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ১৯ ডিসেম্বর বলেছিলেন, তিনি যেকোনো সময় ট্রাম্পের সঙ্গে কথা বলতে প্রস্তুত, এমনকি দেখা করতেও রাজি। তবে, কখন ট্রাম্পের সঙ্গে তিনি দেখা করবেন তা তিনি জানেন না।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৫,/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit