মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

চকরিয়া বন্য হাতির আক্রমনে ১ জন্য নিহত!! 

এমন রায়হান চৌধুরী ,চকরিয়া প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১০০ Time View
এম রায়হান চৌধুরী চকরিয়া : বন্য হাতির আক্রমণে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকায় এক কৃষক মারা গেছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।নিহত কৃষকের নাম ফরিদুল আলম (২৭)। তিনি দক্ষিণ ঘুনিয়া এলাকার মৃত আলী আহমদের ছেলে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, দক্ষিণ ঘুনিয়ার পাহাড়ি এলাকায় কৃষক ফরিদুল আলমের একটি লাউখেত রয়েছে। তিনি রাতে সেটি পাহারা দেন। এক সপ্তাহ ধরে একটি বন্য হাতি ওই এলাকার ফসলি জমিতে হানা দিচ্ছে। খেতখামার নষ্ট করছে। লাউখেত পাহারা দেওয়ার সময় হঠাৎ হাতির সামনে পড়েন ফরিদুল। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করেও তিনি রক্ষা পাননি। হাতিটির পায়ের আঘাতে শরীরের একাংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। দিবাগত রাত ১২টার দিকে হাতিটি বনের ভেতরে ঢুকে গেলে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বন্য হাতির আক্রমণে এক কৃষক মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গভীর রাতে খেত পাহারা দেওয়ার সময় হঠাৎ বন্য হাতির সামনে পড়েন ফরিদুল। সেখান থেকে তিনি নিজেকে রক্ষা করতে পারেননি। হাতিটি তাঁকে পায়ে পিষে হত্যা করে। বন বিভাগের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিবারকে সহযোগিতা করা হবে।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৫,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit