শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৮

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা বাড়ার শঙ্কা রয়েছে। কারণ অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।

বার্তাসংস্থা আনাদোলু সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজা উপত্যকায়। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৮৫৪ জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এ হামলায় আরও অন্তত এক লাখ ৯ হাজার ১৩৯ জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৪৮ জন নিহত এবং আরও ৭৫ জন আহত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ তাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit