শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

ফিলিস্তিনের পশ্চিম তীরে ৩ ইসরায়েলি নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরের দখলকৃত এলাকায় অবৈধ ইসরায়েলি বসতির কাছে গোলাগুলিতে তিনজন ইসরায়েলি নিহত হয়েছেন এবং ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপক অভিযানে নেমেছে। তারা হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের খুঁজে বের করতে চিরুনি অভিযান চালাচ্ছে।  

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি পশ্চিম তীরে নতুন সামরিক অভিযান পরিচালনার অনুমোদন দিয়েছেন। এ অভিযান হবে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় ধরনের।  

যুক্তরাষ্ট্রের রণতরী ও ইসরায়েলে ড্রোন হামলা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে।  

হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বক্তব্যে জানান, তারা দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন ব্যবহার করে রণতরীটি লক্ষ্য করে অভিযান চালিয়েছে। এই হামলা উত্তর লোহিত সাগরে সংঘটিত হয়। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র তখন ইয়েমেনে বড় ধরনের বিমান হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে হুথিদের এই হামলা সেই পরিকল্পনা বানচাল করেছে।  

সারি আরও বলেন, আজ বিকালে এবং সন্ধ্যায় ইসরায়েলের বিভিন্ন স্থানে দুটি পৃথক সামরিক অভিযান চালানো হয়। প্রথম অভিযানে তেল আবিবের আশপাশে ইসরায়েলি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে দুটি ড্রোন ব্যবহার করা হয়। একই এলাকায় আরও একটি ড্রোন সন্ধ্যায় হামলা চালায়।  

এছাড়া, দক্ষিণ ইসরায়েলের আশকেলন অঞ্চলে একটি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা করা হয়েছে। তিনি দাবি করেন, সব হামলাই সফলভাবে তাদের লক্ষ্য অর্জন করেছে।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৫,/সকাল ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit