বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ফাটাকেষ্ট স্টাইলে ভাইরাল প্রতিমন্ত্রী, প্রশ্ন তুললেন সালমান মুক্তাদীর সংসদ সদস্য হয়েই মন্ত্রীসভায় ডাক পেলেন কায়সার কামাল নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫ নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোনার গৌরব ও চমক ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ডাক পেলেন ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিনের তীব্র সংকট বিষমুক্ত সবুজ বিপ্লবের অগ্রদূত: বাহিরচাপড়ায় সফিকুল সব্জি খামারের অনন্য সাফল্যগাথা ভিনিসিয়ুসকে ৫ বার ‘বানর’ ডেকেছেন আর্জেন্টাইন খেলোয়াড়! যেসব মন্ত্রণালয় ও বিভাগ সামলাবেন তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসাদের পালানোর রুট ও পুতিনের সাথে বৈঠক নিয়ে চাঞ্চল্যকর তথ্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার সাবেক গণমাধ্যম প্রধান কামেল সাকর সম্প্রতি উৎখাত হওয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পালানোর শেষ মুহূর্তের তথ্য প্রকাশ করেছেন। এক পডকাস্টে তিনি জানান, কীভাবে আসাদ বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে দামেস্ক ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান এবং পালানোর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার শেষ বৈঠকটি সম্পন্ন করেন।  

সাকরের মতে, আসাদ পালানোর জন্য দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেন। তিনি দক্ষিণ বাইপাস সড়ক ধরে বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে রুশ নিয়ন্ত্রিত হাইমিম বিমানঘাঁটিতে যাত্রা করেন।  

সাকর বলেন, “আমার ধারণা, আসাদ কয়েক ঘণ্টা হাইমিম ঘাঁটিতে অপেক্ষা করেছিলেন। বিমানটির উড্ডয়ন ও মস্কোর উদ্দেশ্যে যাত্রা নিশ্চিত করার জন্য সময় নেওয়া হয়েছিল।”  

রুশ সামরিক কর্মকর্তারা আসাদের পালানোর অপারেশনটি পরিচালনা করেছিলেন। সাকর জানান, পালানোর দুই ঘণ্টা আগে রুশ সামরিক দূত আসাদের সাথে দেখা করেন।  

সাকর আরও উল্লেখ করেন, আসাদের সাথে প্রেসিডেন্সিয়াল অ্যাফেয়ার্স মন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং চিফ অব স্টাফও ছিলেন। তার দুই ছেলে হাফেজ ও করিমও তার সঙ্গী ছিলেন বলে তিনি নিশ্চিত করেন।

পালানোর কিছুদিন আগে, নভেম্বর মাসে, আসাদ মস্কোতে একটি পূর্ব-পরিকল্পিত বৈঠকে পুতিনের সাথে মিলিত হন। বৈঠকে আসাদ ইরান থেকে সামরিক সাহায্য আনতে রাশিয়ার সহযোগিতা চান।  

সাকরের ভাষ্যমতে, আসাদ পুতিনকে বলেন, “সিরিয়ার বিরোধীদের অগ্রযাত্রা থামাতে ইরানের সামরিক সরঞ্জাম নিরাপদে পরিবহনের দায়িত্ব রাশিয়া যেন নিজ হাতে নেয়।”  

এ অনুরোধের পরই পুতিন তার চিফ অব স্টাফকে নির্দেশ দেন হাইমিম ঘাঁটির মাধ্যমে ইরানের সামরিক সাহায্য সরবরাহ নিশ্চিত করতে। তবে, পরে ইরান জানায়, তারা এ ব্যাপারে কোনো নির্দেশনা পায়নি। মস্কোকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলেও কোনো উত্তর মেলেনি।

বৈঠকের পর সাকর একটি প্রেস বিবৃতি তৈরি করেন। তবে রুশ পক্ষ থেকে তা প্রকাশ না করার নির্দেশ আসে। তিনি বলেন, ‘সাধারণত এমন বৈঠকের পর যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। কিন্তু এ ক্ষেত্রে তা হয়নি। এটি ছিল অস্বাভাবিক।’ 

পরের দিন সকালে আসাদকে জানানো হয় যে, পুতিন এ সফরের (আসাদের রাশিয়া সফর) ঘোষণা দিতে আগ্রহী নন। এভাবেই পুরো বিষয়টি শেষ হয়।  

সিরিয়ার দীর্ঘমেয়াদী সংকটে আসাদের এই পালানোর ঘটনা দেশটির রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৫,/সকাল ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit