বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

যে কারণে জাতীয় নাগরিক কমিটি থেকে চারজনকে অব্যাহতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সংশ্লিষ্টতা, মাদক সেবন ও চোরাকারবারে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হওয়ায় দুটি প্রতিনিধি কমিটির চার সদস্যকে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

সোমবার পৃথক দুটি বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন।

এর মধ্যে নাগরিক কমিটির খিলগাঁও থানার প্রতিনিধি কমিটির সদস্য শরিফ বকাউলকে অব্যাহতি দেওয়া হয়েছে যুবলীগ-সংশ্লিষ্টতার জন্য। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার জন্য অব্যাহতি দেওয়া হয়েছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রতিনিধি কমিটির সদস্য নজরুল ইসলামকে।

এ ছাড়া ফ্যাসিবাদকে সহায়তা এবং মাদক সেবন ও মাদক চোরাকারবারের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে একই কমিটির সদস্য ইমরানুল হক ও আল মামুনকে।

এক বিজ্ঞপ্তিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও আখতার হোসেন বলেন, গত ২৬ নভেম্বর খিলগাঁও থানার প্রতিনিধি কমিটি ঘোষিত হয়। ওই কমিটির ৫৯ নম্বর সদস্য শরিফ বকাউলের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় যে, তিনি ঢাকা মহানগর দক্ষিণের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী ছিলেন। যাচাই-বাছাই করার পর এ অভিযোগ সত্য প্রমাণ হয়।

আরেক বিজ্ঞপ্তিতে তারা বলেন, ১৮ ডিসেম্বর কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির ১৫৭ নম্বর সদস্য নজরুল ইসলামের বিরুদ্ধে ২০২৪ সালের ৭ জানুয়ারির ডামি নির্বাচনে প্রার্থী পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহরাব উদ্দিনের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগ প্রমাণ হয়েছে।

তার সুপারিশে প্রতিনিধি কমিটির সদস্য হওয়া ইমরানুল হক ও আল মামুন ফ্যাসিবাদের দোসর এবং মাদকসেবী ও মাদক চোরাকারবারী বলে প্রতীয়মান হয়েছে।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৫,/সকাল ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit