বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

চৌগাছায় স্বর্ণ ব্যবসায়ী ধীরেন আপহরণের ৩ ঘন্টা পর উদ্ধার আটক-২

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা পৌর শহরের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ধীরেন্দ্র নাথকে আপহরণের ৩ ঘন্টার মধ্যে উদ্ধার করেছেন চৌগাছা থানা পুলিশ। এ সময় পুলিশ অপহরণ কারী দুই জনকে আটক করেন। অপহরণ হওয়া ধীরেন চৌগাছা শহরের স্বর্ণপট্রির উত্তম জুয়েলার্সের মালিক।অপহরণ হওয়া ধীরেনের স্ত্রী পদ্মরানীদে জানান, তিনি শারীরিক ভাবে বেশ অসুস্থ্য।দোকানে বসতে পারে না। আজ সারাদিন বাড়ীতেই ছিলেন। এখন দোকানে বড় ছেলে বসে। সন্ধ্যার আগে তিনি বাসা থেকে বেরিয়ে দোকানে যান। ছেলেকে দোকান বন্ধ করতে বলে বাড়ীতে আসেন। পরে ছেলের বাড়ীতে আসতে দেরী হচ্ছে দেখে তিনি সন্ধ্যার পর আবারো দোকানে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হন। দোকান বন্ধ করে ছেলে বাড়ী আসলে আমি তাকে বলি তোর বাবু কই ?। ছেলে আমাকে বলে বাবু তো পরে দোকানে যায়নি। তখন আমি তাকে বলি তোর বাবাকে ফোনদে। সে কল দিলে ফোনটি বন্ধ দেখায়। আমার ছেলেকে বলি তোর বাবা খুব অসুস্থ্য খুঁজে বাড়ীতে নিয়ে আয়।

খোঁজা-খুঁজির এক পর্যায়ে জানতে পারি সন্ধ্যার পর শহরের যশোর বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে একটি সাদা রংয়ের মাইক্রো গাড়ীতে করে কেবা কারা তুলে নিয়ে গেছে। কিছুক্ষন পরেই তার (ধীরেনের) মোবাইল থেকে ছেলের ফোনে কল আসে। ওপাশ থেকে বলা হয় তাকে জীবিত পেতে হলে ২০ লাখ টাকা রেডি কর। ১০ মিনিট পরেই আবারো কল আসে। তারা বলে একটি ব্যাগে করে টাকাটা নিয়ে আয়। কোন পুলিশে খরব দিলে ফল ভালো হবে না।ধীরেনের ছেলে উত্তম কুমার দে বলেন, আমার বাবাকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে। গত সোমবার আমাদের দোকানে হালখাতা ছিলো। অনেকে হালখাতার বিষয়টি জানে। সন্ত্রাসীরা সেই হালখাতার টাকার জন্য হয়তো বাবাকে অপহরণ করতে পারে। তারা বাবার মোবাইল থেকে আমার নিকট ফোন করে ২০ লাখ টাকা দাবী করে।

খবর পেয়ে অপহরণ হওয়া ধীরেন্দ্র নাথের বাড়ীতে ছুটে আসেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ছালাম, উপজেলা জামায়াতে সহকারী সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ, বিএনপি নেতা আতাউর রহমান লাল, গোবিন্দ কুমার রাহা ও প্রেসক্লাব চৌগাছা যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রহিম প্রমুখ।চৌগাছা থানা পুলিশের চেষ্টায় অপহৃত ধীরেন্দ্র নাথদে অপহরনের ৩ ঘন্টার মধ্যে উদ্ধার হন।চৌগাছা থানার ওসি কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ভিকটিমকে উদ্ধারের জন্য চিরোনী অভিযান শুরু করি। তাকে উদ্ধারের জন্য চৌগাছা থানা পুলিশের ৩টি টিম কাজ করেন। দাবীকৃত মুক্তিপনের টাকা নিয়ে যাওয়া গাড়ীটি ফলো করতে থাকি। অপহরণ কারীরা আমাদের পাতা ফাঁদে ধরা পড়ে।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৫,/সকাল ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit