বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

চৌগাছায় স্বর্ণ ব্যবসায়ী ধীরেন আপহরণ ২০ লাখ টাকা মুক্তিপণ দাবী

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা পৌর শহরের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ধীরেন্দ্র নাথকে আপহরণ করা হয়েছে। অপহরণ কারী সন্ত্রাসীরা তার মুক্তিপণের জন্য ২০ লাখ টাকা দাবী করেছে। অপহরণ হওয়া ধীরেন চৌগাছা শহরের স্বর্ণপট্রির উত্তম জুয়েলার্সের মালিক। অপহরণ হওয়া ধীরেনের স্ত্রী পদ্মরানীদে জানান, তিনি শারীরিক ভাবে বেশ অসুস্থ্য। দোকানে বসতে পারে না। আজ সারাদিন বাড়ীতেই ছিলেন। এখন দোকানে বড় ছেলে বসে।

সন্ধ্যার আগে তিনি বাসা থেকে বেরিয়ে দোকানে যান। ছেলেকে দোকান বন্ধ করতে বলে বাড়ীতে আসেন। পরে ছেলের বাড়ীতে আসতে দেরী হচ্ছে দেখে তিনি সন্ধ্যার পর আবারো দোকানে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হন। দোকান বন্ধ করে ছেলে বাড়ী আসলে আমি তাকে বলি তোর বাবু কই ?। ছেলে আমাকে বলে বাবু তো পরে দোকানে যায়নি। তখন আমি তাকে বলি তোর বাবাকে ফোনদে। সে কল দিলে ফোনটি বন্ধ দেখায়। আমার ছেলেকে বলি তোর বাবা খুব অসুস্থ্য খুঁজে বাড়ীতে নিয়ে আয়।

খোঁজা-খুঁজির এক পর্যায়ে জানতে পারি সন্ধ্যার পর শহরের যশোর বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে একটি সাদা রংয়ের মাইক্রো গাড়ীতে করে কেবা কারা তুলে নিয়ে গেছে। কিছুক্ষন পরেই তার (ধীরেনের) মোবাইল থেকে ছেলের ফোনে কল আসে। ওপাশ থেকে বলা হয় তাকে জীবিত পেতে হলে ২০ লাখ টাকা রেডি কর। ১০ মিনিট পরেই আবারো কল আসে। তারা বলে একটি ব্যাগে করে টাকাটা নিয়ে আয়। কোন পুলিশে খরব দিলে ফল ভালো হবে না।

ধীরেনের ছেলে উত্তম কুমার দে বলেন, আমার বাবাকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে। গত সোমবার আমাদের দোকানে হালখাতা ছিলো। অনেকে হালখাতার বিষয়টি জানে। সন্ত্রাসীরা সেই হালখাতার টাকার জন্য হয়তো বাবাকে অপহরণ করতে পারে। তারা বাবার মোবাইল থেকে আমার নিকট ফোন করে ২০ লাখ টাকা দাবী করেছে। চৌগাছা থানার ওসি কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা তাকে উদ্ধারের জন্য অভিযান অব্যহত রেখেছি। চৌগাছা থানা পুলিশের ৩টি টিম কাজ করছেন।

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit