শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

ভারতে মাওবাদীদের হামলায় ৯ নিরাপত্তারক্ষী নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন নিরাপত্তারক্ষী এবং একজন গাড়িচালক।

বিজাপুর জেলা সদর থেকে প্রায় ৮০ কিমি দূরে অবস্থিত কুত্রু-বেদ্রে সড়কে স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ইম্প্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।  

বস্তার রেঞ্জের পুলিশ পরিদর্শক পি. সুন্দররাজ জানিয়েছেন, বিস্ফোরণে আটজন নিরাপত্তারক্ষী এবং একজন গাড়িচালক প্রাণ হারিয়েছেন। তাছাড়া এই হামলায় আরও কয়েকজন জওয়ান গুরুতরভাবে আহত হয়েছেন।  

আহতদের প্রথমে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রায়পুরে স্থানান্তর করা হবে। কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, জওয়ানদের দলটি প্রতিবেশী দান্তেওয়াদা জেলার দিকে যাচ্ছিল, তখনই আইইডি বিস্ফোরণ ঘটে। হামলার পর এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং তদন্ত চলছে।

এর আগে ভারতীয় নিরাপত্তা বাহিনী ছত্তিশগড়ের আবুজমাদ অঞ্চলে মাওবাদীদের উপর আক্রমণ চালিয়ে পাঁচজন বিদ্রোহীকে হত্যা করে। যার মধ্যে দুইজন নারীও রয়েছে। উদ্ধার করা হয় স্বয়ংক্রিয় অস্ত্র যেমন একে ৪৭ এবং সেলফ-লোডিং রাইফেল। এই অপারেশন থেকে ফিরে আসার সময় বিদ্রোহীরা তাদের উপর পাল্টা আক্রমণ করে।  

নিহত আট নিরাপত্তারক্ষী জেলা রিজার্ভ গার্ডের সদস্য ছিলেন, যা মাওবাদী কার্যকলাপ মোকাবেলার জন্য প্রতিষ্ঠিত একটি বিশেষ পুলিশ ইউনিট।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit