রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম

আ’লীগ নেতার দখলে থাকা ৬২শতাংশ জমি উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৯৬ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নারান্দী ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: আলাউদ্দিনের দখলে থাকা ৬২ শতাংশ জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (০৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার নারান্দী ইউনিয়নের জামতলা বাজার ও পোড়াবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করেন পাকুন্দিয়ার উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মামুন সরকার। অভিযানে ৬২ শতাংশ জমি উদ্ধার করা হয়।

জানা যায়, ক্ষমতার প্রভাব দেখিয়ে কয়েকবছর আগে আলাউদ্দিন তার ভাতিজা কাজল মিয়ার সম্পত্তি দখল করে দোকান ও বাড়িঘর নির্মাণ করে। এ ব্যাপারে স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা করেও কোন কাজ হয়নি। পরবর্তীতে কাজল মিয়া ২০১৫ সালে আদালতের আশ্রয় নিয়ে বাঁটোয়ারা মামলা করেন। দীর্ঘ আইনি লড়াই শেষে গত বছরের ৮ অক্টোবর জেলা জজ আদালতের সহকারি জজ মোজাম্মেল হক কাজল মিয়ার পক্ষে রায় ঘোষণা করেন।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মো মামুন সরকার। পাকুন্দিয়া থানার পুলিশ সদস্যদের উপস্থিত থেকে এ রায় কার্যকর করেন।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৫,/রাত ৯:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit