মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

নীলফামারীতে গত ৫ দিন ধরে রাসেল নামে এক স্কুল ছাত্র নিখোঁজ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১০১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীতে গত ৫দিন ধরে আশরাফুজ্জান রাসেল (১৪) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। আশরাফুজ্জান রাসেল নীলফামারী সদর উপজেলার কানিয়াল খাতা ডাঙ্গাপাড়া এলাকার জিকরুল ইসলাম এবং মৃত রাশেদা বেগম দম্পতির ছেলে। রাসেল নীলফামারী টেকনিক্যাল স্কুল ও কলেজের দশম শ্রেনীর ছাত্র।

পরিবার সুত্রে জানাযায়, গত ৩০ ডিসেম্বর সোমবার দুপুরে নিজ বাড়ী থেকে রাসেল বের হয়। সেই থেকে অদ্যবদি আর বাড়ী ফিরেনি। বিভিন্ন এলাকা এবং আত্নীয় স্বজনদের বাড়ীতে খোঁজাখুজির পরেও তার সন্ধান না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।

এ বিষয়ে রাসেলের বাবা জিকরুল ইসলাম জানান, আগামীকাল সন্তান নিখোঁজের বিষয়ে সদর থানায় সাধারণ ডায়েরী করবে। কোন স্ব-হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নিম্ন লিখিত- ০১৭৯৪-৪২২-১৫৭ অথবা ০১৯১৩-৭৫২-৫৯১ ফোন নম্বরে জানানোর জন্য অনুরোধ করেন নিখোঁজ রাসেলের পরিবার।

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit