বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদী পারাপারের যানবাহনগুলোর যাত্রীরা শীতের মধ্যে দুর্ভোগে পড়েছেন।

শনিবার দিবাগত রাত ১টার দিকে এ‌ নৌরু‌টে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ক‌রে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

ঘন কুয়াশার কারণে নৌপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ার কারণে মাঝ নদীতে বি এস জাহাঙ্গীর ও বাইগার নামের দুটি ফেরি নৌঙর করে আছে।

দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া অংশের সড়কে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাস সিরিয়ালে থাকতে দেখা গেছে।

মাঝ রাতে নদী পার হতে যেসব যানবাহন ঘাট এলাকায় এসেছে যেসব যানবাহনের যাত্রীরা ঘন কুয়াশায় ও শীতে চরম দুর্ভোগে পড়েছেন।

বিআইডব্লিউটিসি দৌলত‌দিয়া সহকারী ঘা‌ট ব‌্যবস্থাপক মোঃ খোরশেদ আলম জানান, ঘন কুয়াশার কার‌ণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গত রাত ১টা থেকে ফে‌রি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

তবে রাতে ঘাটে যেসব যানবাহন এসেছে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় উভয় ফেরিঘাটেই সেসব যানবাহন সিরিয়াল রয়েছে। এ নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৫,/সকাল ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit