শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু, আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ দেশের মূল সড়ক নেটওয়ার্কে ভোলাকে যুক্ত করার সিদ্ধান্ত রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ফুলবাড়ীতে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে॥ শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতে ইসলামের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ শিশুদের গোপনীয়তা লঙ্ঘন মামলা নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক আজকের স্বর্ণের দাম: ২২ আগস্ট ২০২৬ রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি ১০ ইঞ্চির পিজ্জা অর্ডার করে পেলেন ৭ ইঞ্চি, মোটা অঙ্কের ক্ষতিপূরণ কারাগারে ইমরান খান ‘চরম নির্যাতনের’ শিকার : বোন উজমা খান

বিএনপির কমিটিতে আ.লীগ, নিকলীতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৮৩ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের নিকলী জারুইতলা ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলনে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে আওয়ামী লীগের লোকজন রেখে কমিটি ঘোষণার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করেছে জারুইতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ত্যাগীনেতাদের একাংশ।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকালে জারুইতলা ইউনিয়নের রোদারপুড্ডা মাঠে বিএনপির বর্তমান কমিটি বাতিল চেয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির (সদস্য) ও জারুইতলা ইউনিয়নের সভাপতি প্রার্থী মো. আলম মেম্বার। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ও নিকলী উপজেলা যুবদলের আহবায়ক সদস্য মো. মোজাম্মেল হক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইছাক মেম্বার, জারুইতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নূরুল মেম্বার, সাবেক সদস্য ইসলাম উদ্দিন, সদস্য আউয়াল মেম্বার ও আবতাবুল আলম।

বক্তারা বলেন, দলের দুঃসময়ের ত্যাগীনেতাদের বাদ দিয়ে টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকজন সহ কমিটি গঠন করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক ও বিএনপি’র জন্য কলঙ্কের।

গত ২৯ ডিসেম্বর জারুইতলা ইউনিয়নের যে কমিটি প্রকাশ করা হয়েছে তাতে সাধারণ সম্পাদক সহ ১০, ১১, ১৫, ৩৯ ও ৪৬ নং তালিকায় যাদের নাম রয়েছে তারা সবাই আওয়ামী লীগের।

বদরুল আলম মিঠু ঢাকায় বসে টাকার বিনিময়ে বিএনপিতে এসব আওয়ামী দোসরদের কমিটিতে রেখেছেন বলে অভিযোগ বক্তাদের। তার বলেন, আমরা জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি বিএনপি’র মান অক্ষুন্ন রাখতে এই কমিটি ভেঙে দিয়ে মাঠের প্রকৃত ত্যাগীনেতাদের মূল্যায়ন করে কমিটি গঠন করা হউক। তা না হলে আমরা যারা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি আমরা তারেক রহমান পর্যন্ত যাবো এবং যা যা করার তাই করবো।

এসময় বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জারুইতলা ৩ নং ওয়ার্ডের সভাপতি আসমত আলী, ৫ নং ওয়ার্ডের সভাপতি চাঁন মিয়া, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, ২নং ওয়ার্ডের সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হেকমত আলী, দামপাড়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল হাসিম মাষ্টার ও বর্তমান যুগ্নআহ্বায়ক খোকন মিয়াসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় দুইশতাধিক নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit