রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

সাউদার্ন আফ্রিকা প্রবাসীদের ১০ দাবি বাস্তবায়নের আহ্বান

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : দক্ষিণ আফ্রিকাসহ সাউদার্ন আফ্রিকার প্রায় তিন লাখ প্রবাসীর নানা সমস্যা সমাধানে ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন সাউদার্ন আফ্রিকা। এ উপলক্ষ্যে ১০ দাবি তুলে ধরে বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টাকে একটি চিঠি দিয়েছে অ্যাসোসিয়েশনটি।

এতে বলা হয়, দক্ষিণ আফ্রিকাসহ সাউদার্ন আফ্রিকার প্রবাসীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে ব্যবসা-বাণিজ্য এবং চাকরির মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু এ অঞ্চলের সাথে পূর্বেকার সরকারের কূটনৈতিক তৎপরতা না থাকায় নানা সুযোগ-সুবিধা বঞ্চিত হচ্ছেন প্রবাসীরা। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহযোগিতা একান্ত প্রয়োজন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন সাউদার্ন আফ্রিকার ১০ দাবি নিম্নরুপ :

১. প্রবাসীদের লাশ যথাযথ মর্যাদাসহ বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করা এবং পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা।
২. ই-পাসপোর্ট সেবা চালু করা।
৩. নতুন পাসপোর্ট আবেদন এবং নবায়ন ফি কমানো।
৪. দূতাবাসে সেবার মান বাড়ানো এবং তরান্বিত করা।
৫. প্রবাসীদের সেবা নিশ্চিত এবং তরান্বিত করার জন্য প্রবাসীদের মধ্য থেকে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করা।
৬. দূতাবাসকে সম্পূর্ণ দলীয় এবং সিন্ডিকেট মুক্ত করা।
৭. বিমান টিকিটের দাম কমানোর বিশেষ উদ্যোগ নেয়া।
৮. সাউদার্ন আফ্রিকার যেসব দেশে দূতাবাস নেই, সেখানে কমপক্ষে কনস্যুলেট সার্ভিস চালু করা।
৯. ঢাকা বিমানবন্দরে সব ধরনের হয়রানি বন্ধ করা।
১০. বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার দূতাবাস স্থাপনের ব্যাপারে রাষ্ট্রীয় সম্পর্ক এবং দূতাবাসের কার্যকরী তৎপরতা বাড়ানো।

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারী ২০২৫,/রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit