রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

নতুন বছরের প্রথম দিনে পুলিশে বড় রদবদল

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : সরকার পতনের পর পরিবর্তনের ধারায় একদিনে পুলিশে আরও একটি বড় রদবদল হয়েছে। উপমহাপরিদর্শক, অতিরিক্ত উপমহাপরিদর্শক ও পুলিশ সুপার পদের ৬৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

নতুন ইংরেজি বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

এর মধ্যে পুলিশ সদর দপ্তরের ডিআইজি আমিনুল ইসলামকে পুলিশ টেলিকমে, হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমানকে পুলিশ সদর দপ্তরে, এপিবিএন এর ডিআইজি আবুল বাশার তালুকদারকে সিআইডিতে বদলি করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজিদের মধ্যে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত আহম্মদ মুঈদকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। এর আগে তাকে র‌্যাবের পরিচালক হিসেবে বদলি করা হয়। সেখানে যোগদানের আগেই তাকে পুলিশ সদরে নিয়ে আসা হল।

এছাড়া আরও চার অতিরিক্ত ডিআইজির আগের বদলির আদেশ বাতিল করে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে ওই প্রজ্ঞাপনে।

এর দুদিন আগে সোমবার একজন অতিরিক্ত আইজিপি ও পাঁচজন পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়। সেদিন বাতিল করা হয় দুজন পুলিশ সুপারের বদলির আদেশ।

সরকার পতনের পর পুলিশ বাহিনীতে বড় রদবদলের ধারাবাহিকতায় এর আগেও কয়েক দফায় বড় রদবদল হয়েছে।

অন্তর্বর্তী সরকার গত ২০ নভেম্বর আগের পুলিশ প্রধান মো. ময়নুল ইসলামকে সরিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব দেয় বাহারুল আলমকে।

নতুন আইজিপি দায়িত্বে আসার পর এ দফায় আবার বড় রদবদলের আদেশ এল।

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারী ২০২৫,/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit