বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় শিশু হত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির কেয়ারটেকারের বাসার ওয়্যারড্রোব থেকে সাহাল (৩) নামে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোরে শহরের পঞ্চবটি এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশু উপজেলার কালিকাপ্রসাদ এলাকার কাতার প্রবাসী সানাউল্লাহ বাবুর ছেলে।

এ ঘটনায় কেয়ারটেকার মো, হাছান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে নিহত শিশুর মা মোমেনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রবাসীর স্ত্রী মোমেনা বেগমকে বিয়ের প্রস্তাব দিয়েছিল হাছান। এতে তিনি রাজী না হওয়ায় শত্রুতা করে তার শিশু সন্তানকে হত্যা করে থাকতে পারে হাসান।

সোমবার শিশুটি নিখোজের পর থেকে বাড়ির কেয়ারটেকার হাছান মিয়ার বাসা তালা বদ্ধ পাওয়া যায়। পরে তালা ভেঙে কক্ষের ভেতরে থাকা ওয়ারড্রোব থেকে নিহত সাহালের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতদের দাদী নাসিমা বেগম বাদী হয়ে হাছানকে আসামি করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলে জানিয়েছেন ভৈরব থানার ওসি মো. শাহিন মিয়া।

উদ্ধারের পর শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/৩১ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit